কাল সারারাত ঘুম হয়নি একটা গান নিয়েই সারা রাত পরে ছিলাম কিন্তু দুঃখের বিষয় হল গানটা এখনও Complete করতে পারিনি ।
সকালে টেমা ( রোমান ) আসল, তারপর Fresh হয়ে নিচে গেলাম , হালকা নাস্তা করে NSU তে গেলাম। একে সারারাত ঘুম হয়নি তার উপর NSU তে বসে বক বক শুনা বিরক্তিকর । তাই কিছুক্ষণ পর আমি র শিহাব বাহিরে আসলাম । কিছুক্ষণ বাসায় থেকে আবার NSU তে গিয়ে ID Card নিয়া আসলাম ।
আজ ২০১৬ এর প্রথম দিন ।। ২০১৫ এর সকল কিছুই ভুলে নতুন জীবন শুরু করছি । আজ বাড়ি থেকে আসছি , সবচেয়ে বেশি মিস করছি আমার ছোট কাকাতো বোন টাকে । কিছুদিন বাসায় ছিলাম সবসময় ও আমার সাথেই থাকতো আজ ও আমার সাথে নেই ...